একাধিক চুরির ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এমআরআই পরিষেবা - The News Lion

একাধিক চুরির ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এমআরআই পরিষেবা

 


দি নিউজ লায়নঃ  পুলিশি পাহারা রয়েছে, রয়েছে নিজেদের নিরাপত্তা রক্ষীরাও। কিন্তু তারপরেও একের পর এক চুরির ঘটনা ঘটছে কোচবিহার এমজেএন কলেজ ও হাসপাতালে। গতকাল ওই মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমআরআই কক্ষের এসি মেশিনের কপার তার চুরি হয়ে যাওয়ায় অনির্দিষ্ট কালের জন্য এমআরআই পরিষেবা বন্ধ হয়ে গেল। এতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন মেডিক্যাল  কলেজ ও হাসপাতালের এমএসভিপি রাজেন্দ্র প্রসাদ।


তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এনিয়ে গত এক বছরে ৭ টি চুরির ঘটনা ঘটেছে। প্রত্যেকবার পুলিশকে জানানো হয়। কিন্তু পুলিশ চুরির কিনারা করতে পারে না। এভাবে চলতে থাকলে এক সময় হাসপাতালের পরিষেবা বন্ধ হয়ে যাবে। সাধারণ মানুষ সমস্যায় পড়বে।” 


এমএসভিপি আরও জানিয়েছেন, এর আগে আইসিইউ রুমে, হাসপাতালের ভিআইপি রুমে, মাতৃ মা’র অপারেশন থিয়েটারে এবং মর্গের এসি মেশিনের কপার তার চুরি হয়েছে। প্রত্যেকবার চুরির ঘটনার পর বেশ কিছুদিন ধরে পরিষেবা বিঘ্নিত হয়েছে। মাতৃ মা’তে এসি ছাড়া অপারেশন করতে হয়েছে। মর্গে দেহ রাখা সম্ভব হয় নি। একাধিক সিসিটিভি ক্যামেরাও চুরি হয়েছে বলে অভিযোগ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.